Author: bupadmin

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

  • ইসলামিয়া হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক

    [toggle title=”ইসলামিয়া হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক// ঘড়িষার বাজার, পশ্চিম মাথা ব্রীজ সংলগ্ন, নড়িয়া, শরীয়তপুর। ” state=”open”]
    ইসলামিয়া হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক
    Islamia Health Care Hospital And Diagnostics
    সংক্ষিপ্ত পরিচিতি: ঘড়িসার বাজারে অবস্থিত বেসরকারী হাসপাতাল।
    ঠিকানা: ঘড়িষার বাজার, পশ্চিম মাথা ব্রীজ সংলগ্ন, নড়িয়া, শরীয়তপুর।
    ফোন:
     01796-614404
    ইমেইল: 
    ফেসবুক: 

    Gmail
    Facebook
    Website
    Not-Veified
    বিস্তারিত

    [/toggl

  • ইয়াসিন আযীয

    শরীয়তপুরবাসী লেখক
    ইয়াসিন আযীয
    লেখক ও বই পরিচিতি

    ইয়াসিন আযীয।  প্রকৃত নাম মোঃ ইয়াসিন। জন্ম- ১০ জানুয়ারি ১৯৮৬ , পিতা- আব্দুল আজিজ ফকির, মাতা- ইকবালুন নেছা।  জন্মস্থান ও স্থায়ী ঠিকানা: গ্রাম- দক্ষিণ গোয়ালদী, ডাকঘর- রাজগঞ্জ, থানা- পালং, জেলা- শরীয়তপুর।

    পড়াশুনা– বাংলা, অংক, ইংরেজি এবং আরবিসহ সকল বিষয়েই বাবার কাছে তার পড়াশোনার হাতেখড়ি। তিনি দক্ষিণ গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের পাঠ সম্পন্ন করেন।  হাইস্কুল জীবন বৈচিত্র্যময় তার। পড়েছেন তিন তিনটি হাইস্কুলে। বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হলেও এক বছরের বেশি পড়া হয়নি।  শেষে এসএসসি পাস করেন আংগারিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে। এরপর ভর্তি হন শরীয়তপুর সরকারি কলেজে। শরীয়তপুর সরকারি কলেজ থেকে এইচএসসি (২০০৩) এবং অনার্স (ব্যবস্থাপনা) পাস করে সরকারি তিতুমীর কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

    পেশা– অনার্স শেষ করেই চাকরিতে প্রবেশ করেন তিনি। টেলিযোগাযোগ কোম্পানি, এনজিও, টেলিভিশনে পরিচালনা সহকারী, হাইস্কুলের শিক্ষকতা প্রভৃতি পেশায় কাজ করেছেন।  বর্তমানে শরীয়তপুর জেলা পুলিশের হিসাবরক্ষক হিসেবে কর্মরত।

    লেখালেখি– কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, সাহিত্য আলোচনা, মুক্ত গদ্য, ভ্রমণকাহিনীসহ সাহিত্যের প্রায় সকল বিভাগে সমানভাবে লিখে চলছেন।  সে সকল লেখা দেশের প্রথম সারির বিভিন্ন পত্র-পত্রিকা এবং লিটল ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে। এছাড়া তিনি ছড়া, গান এবং নাটক লিখেছেন।  রয়েছে উপন্যাস লেখার পরিকল্পনা।  তবে তিনি শরীয়তপুর জেলার ইতিহাস-ঐতিহ্য এবং শিল্প-সাহিত্য নিয়ে লেখালেখি করতে বেশি ভালোবাসেন। পদ্মা সেতুর ফলে ভবিষ্যতে শরীয়তপুর জেলার সার্বিক পরিবর্তন; কীর্তিনাশা নদীর ইতিহাস ও গতিপ্রকৃতি; শরীয়তপুরের ধান; শরীয়তপুরের মাছ; শরীয়তপুর জেলার সাহিত্যে নদীর প্রভাব; শরীয়তপুর জেলার গল্প চর্চার ইতিহাস: অতীত থেকে বর্তমান ইত্যাদি বিষয়ে ইতিমধ্যে তার লেখা প্রকাশিত হয়েছে।  শরীয়তপুর জেলার মানুষের ভাষা এবং আঞ্চলিক ভাষার সাহিত্য-সহ শরীয়তপুর জেলা সম্পর্কিত আরো কয়েকটি বিষয়ে তার লেখা প্রকাশের অপেক্ষায়…।

    প্রকাশনা ও পুরস্কার–শরীয়তপুর থেকে প্রকাশিত সাহিত্যের ছোটকাগজ ‘কীর্তিনাশার কাব্য’ এর নির্বাহী সম্পাদক তিনি। পত্রিকাটি বর্তমানে অনলাইন এবং প্রিন্ট, দুই ভার্সনেই নিয়মিত প্রকাশিত হচ্ছে। তার কবিতা গ্রন্থ ‘দহনকাল’ ২০২৪ সালে প্রকাশিত হয়।  কবিতা গ্রন্থটির জন্য তিনি ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার লাভ করেন।  ‘অন্ধগলির স্কেচ’ নামে তার একটি গল্পগ্রন্থ চলতি বছরের একুশে বই মেলায় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    পারিবারিক জীবনে তিনি নাদিরা নূর এবং নাজিফা নূর নামে দুই কন্যার গর্বিত পিতা।

    দহনকাল ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪দহনকাল ।। ইয়াসিন আযীযঢাকা ব্যাংক 🏦 আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪কাব্য মিতালীর প্রকাশনা উৎসব

    ইয়াসিন আযীয সম্পাদিত  সাহিত্যের ছোটোকাগজ: ‘কীর্তিনাশার কাব্য’।
    এর প্রধান সম্পাদক শ্যামসুন্দর দেবনাথ। সম্পাদক খান মেহেদী মিজান সম্পাদনা উপদেষ্টারা হচ্ছেন অ্যাড. মির্জা হজরত আলী, অ্যাড আবুল কালাম আজাদ, প্রফেসর মোঃ ফজলুল হক, ডা. মনিরুল ইসলাম, প্রকাশক ও ছড়াকার দেওয়ান আজিজ প্রমুখ। এর নামলিপি করেছেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম। ‘কীর্তিনাশার কাব্য’ নির্বাহী সম্পাদক ও প্রকাশক ইয়াসিন আযীয এবং শিল্প সম্পাদক সুদর্শন বাছার। ‘কীর্তিনাশার কাব্য’ প্রথম সংখ্যা ২০১৫ সালে প্রকাশিত হয়। ১৬ মে ২০২৪ খ্রি: থেকে প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হচ্ছে। তবে প্রিন্ট ভার্সন ‘কীর্তিনাশার কাব্য’ নামে প্রকাশিত হয়ে থাকে।
    কীর্তিনাশার কাব্য পড়ুন: www.krittinasharkabbo.com/

     

     

    ইয়াসিন আযীয রচিত বই: দহনকাল

    সাধারণ পরিচিতি

    কাব্যগ্রন্থঃ-দহনকাল
    প্রথম প্রকাশঃ-ফেব্রুয়ারী ২০২৪
    লেখকঃ-ইয়াসিন আযীয
    প্রচ্ছদঃ-মোস্তাফিজ কারিগর
    প্রকাশকঃ-মনিরুল হক
    প্রকাশনীঃ-অনন্যা, ৩৮/২বাংলাবাজার,ঢাকা।
    মুল্যঃ-২৫০ টাকা মাত্র।

    বৈশিষ্ট্য: এই বইয়ের কবিতাগুলো গভীর ভাবনার প্রকাশ এবং শব্দচয়নের মাধ্যমে নান্দনিকতা সৃষ্টি করে, যা পাঠকের মনে অনুরণন তৈরি করে বলে চ্যানেল আই অনলাইন উল্লেখ করেছে।

    পাঠ প্রতিক্রিয়া

    Homeসাহিত্যালোচনা

    দহনকাল : : পাঠ-প্রতিক্রিয়া

    বইয়ের ভুবন

    দহনকাল সময়ের প্রতিচ্ছবি

    শ্যামসুন্দর দেবনাথ

    দেশপ্রেম, নৈসর্গিক ব্যঞ্জনা, সামাজিক অনিয়ম, অনাচার-অবিচার, অধিকার বঞ্চিত মানুষের দুঃখ, দুর্দশা, দীর্ঘনিঃশ্বাস, পল্লীপ্রেম, মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ, প্রাকৃতিক সুশৃংখল সৌন্দর্যের সমাবেশ মানুষ কর্তৃক নিধনে কবির আত্মিকপরিবেদনা; দেশের যাতায়াত ব্যবস্থার উন্নতি, পাশাপাশি নিম্নবিত্ত-নিম্নমধ্যবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির আশা-আকাঙ্খার অপূর্ণতার প্রতিফলনে কবির মনোব্যথা; পারিপার্শ্বিক জীবনমানের নানাবিধ অসংগতিতে মানবপ্রেমী কবির বিবেকবোধে দ্রোহচিত্র তাঁর বিভিন্ন কবিতায় চিত্রায়িত হয়েছে।

    গ্রামীণ জীবনের নদী-নালা-খাল-বিল-শস্যক্ষেত, দেশের মানুষের অন্ন-খাদ্যের যোগানদাতা কৃষক-চাষী, মজুরদের জীবন-জীবিকার সঙ্গে উদার-উদ্ভাসিত মনোজাগতিক প্রসন্নতামথিত চিত্তবৃত্তিক প্রেমঘনিষ্ঠতা কবির প্রথম প্রকাশিত ‘দহনকাল’ কাব্যটির পরতে পরতে বেজে ওঠেছে।

    ‘দহনকাল’ কাব্য গ্রন্থটি সদ্য প্রকাশিত হলেও কবির কাব্য-সাহিত্য চর্চা যে পুরনো ঋদ্ধহস্তের, তা তাঁর শব্দচয়নে, শব্দ সংস্থাপনে, বাক্য গঠনে, শাব্দিক অনুপ্রাসে ও কাব্যিক ব্যঞ্জনায় প্রস্ফুটিত। গদ্যধারার কবিতার সমাবেশের মাঝে মাঝে কয়েকটি পদ্য-ছন্দের কবিতাও পাঠকমনোকাশে উঁকি-ঝুঁকি মেরে দোলায়িত করবে নিশ্চয়ই। গদ্য-পদ্যের সমভিব্যাহার, শ্লীলতাপূর্ণ ও মালাকরী শব্দবিন্যাসের মাধুর্যঝরা কাব্যরসে সমঝদার কবিতাপ্রেমী পাঠকের চিত্তাকাঙ্খার যথার্থ খোরাক জোগায়ে পরিতৃপ্ত করবে নিঃসন্দেহে।

    দহনকাল : কালের সিঁড়ি বেয়ে

    ইব্রাহিম খলিল

    বেশ কিছুদিন আগে হাতে পেয়েছিলাম কবি ইয়াসিন আযীযের কাব্যগ্রন্থ ‘দহনকাল’। দেশের সংকটময় মুহূর্তের কারণে বইটি পড়া হয়ে ওঠেনি। মূলত দুই মাস আগে কবি মেহেদী মিজান সম্পাদিত সাহিত্যের ছোটকাগজ ‘কীর্তিনাশার কাব্য’র লেখক কপি সংগ্রহের জন্য শরীয়তপুর সদরে গিয়েছিলাম। কবি ইয়াসিন আযীযের আমন্ত্রণে। কীর্তিনাশা কাব্যের তিনি নির্বাহী সম্পাদক। সেখান থেকেই তার লেখা কাব্যগ্রন্থ দহনকাল পেয়েছি।

    প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগরের করা নান্দনিক প্রচ্ছদ দেখেই বইটি পড়ার প্রবল আগ্রহ যেন আরও বেড়ে যায়। নানা জটিলতা কাটিয়ে কিছুদিন আগেই বইটিতে চোখ রাখার সুযোগ পাই। কবি ইয়াসিন আযীযের সাহিত্যকর্মের সঙ্গে এর আগেও আমি পরিচিত ছিলাম। ফেসবুকে যুক্ত থাকায় তার লেখা বেশকিছু কবিতা আমার পড়ার সুযোগ হয়েছিল।

    কবি ইয়াসিন আযীয আমাদের শরীয়তপুরের কীর্তিনাশা নদীর ওপরে অসংখ্য প্রবন্ধ লিখেছেন। তাছাড়া শরীয়তপুরের অনেক কীর্তিমান লেখককে তিনি তুলে এনেছেন আমাদের মাঝে তার চমৎকার চমৎকার প্রবন্ধের মাধ্যমে। সাহিত্যের প্রতিটি শাখায় তার অবাধ বিচরণ থাকলেও কবিতায় যেন তিনি অনন্য অসাধারণ এক প্রতিভা। তার ‘দহনকাল’ কাব্যগ্রন্থটি পড়ে আমার কাছে অন্তত তা-ই মনে হয়েছে।

    কবিতার বই বলতেই মানুষ প্রেম-ভালোবাসা মিশ্রিত এক আবেগের বহিঃপ্রকাশ ভেবে থাকেন। সেই প্রচলিত ভাবধারাকে ভেঙে দিয়ে কবি ইয়াসিন আযীয তার কাব্যগ্রন্থটি সাজিয়েছেন ভিন্নভাবে ভিন্নমাত্রায়। কবির বিপ্লবী হাত ধরে এই গ্রন্থের প্রতিটি কবিতা এসেছে কালের সিঁড়ি বেয়ে। অর্থাৎ সময়ের নানা ঘটনার মধ্যদিয়ে। বিশ্ব মহামারি করোনাকাল থেকে শুরু করে সময়ে-অসময়ে আমাদের সমাজে ঘটে যাওয়া নানা সংকটের কথা নিয়ে। এই কাব্যগ্রন্থে লিপিবদ্ধ কবিতাগুলো পড়লেই কাব্যগ্রন্থের না্মকরণের সার্থকতা খুব সহজেই খুঁজে পাবেন প্রতিটি পাঠক।

    তার রচিত কবিতাগুলো অবলীলায় বলে যায় মনুষ্যত্ব এবং বোধের কথা। যেমন-
    ‘কড়াপড়া হাতে সন্তানের মুখে পুরি এক টুকরো রুটি
    এইটুকুই সুখ, এইটুকুই সন্তুষ্টি
    তবুও বিনাদোষে গালি দাও, করো প্রবঞ্চনা।
    দাস অথবা ক্রীতদাস থেকে শ্রমিক হলাম
    আফসোস, মানুষ হলাম না।’
    (কবিতা : মানুষ হলাম না)

    কখনো কবি তার নিজ জেলার বন্যা পরিস্থিতি তুলে এনেছেন তার কাব্যের নান্দনিক দোলায়। শরীয়তপুরের আঞ্চলিক ভাষায় রচিত কবিতাটি প্রমাণ করে তার নিজ জেলার প্রতি গভীর মমত্ববোধ। যেমন-
    ‘আইতে আইতে পদ্মা নদী ভাইঙ্গা নিলো বাড়িঘর
    মাতা গোঁজার ঠাঁইও গেলো নদীর পেটে একের পর…।
    গেলো বছর জমি-জিরাত ভাইঙ্গা আছিলো বারো-আত দূরে
    এই বছর আবোর নতুন কইরা ভাঙ্গন ধরছে শইরাতপুরে।’
    (কবিতা : রাক্ষুসী পদ্মা)

    সমাজের নানা অসঙ্গতি নিয়ে লিখতে লিখতে কবির কলম কখনো হয়ে উঠেছে প্রচণ্ড আশাবাদী। সমস্ত প্রতিকূলতার অবসাদ কাটিয়ে কবি গাইতে চেয়েছেন শিকল ভাঙার গান। ভেঙেচুরে সমাজকে নিজ হাতে গড়ে তোলার এক অবাধ আহ্বানও করেছেন কবিতায়। যেমন-
    ‘আমাদের হা তেই বদলাতে হবে সব জরাজীর্ণতা

    দেবদূত আসবে না-সত্যের আমল নেই।

    আমাদেরই ভাবতে হবে জীর্ণ সমাজের-

    ঘুণে ধরা সময়ের কথা;

    লিখতে হবে সুকান্তের বাকি কথন।

    এই তরি বাইতে হবে, বিদ্রোহী হয়ে গাইতে হবে

    প্রেমহীন-দহনকালের গান।

    (কবিতা : দহকালের গান)

    কবি ইয়াসিন আযীয এর বিপ্লবী কলম শৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধেও গর্জে উঠতে দ্বিধাবোধ করেনি কখনো। দেশের যে কোন সংকটময় মুহুর্তে তিনি লিখে গেছেন সাহসিকতার সাথে। সত্য আর ন্যায়ের পথে তার কলম ছিলো স্রোতস্বীনি নদীর মতোই গতিময় ও প্রবাহমান। তাইতো তিনি লিখেছেনঃ-

    ‘ক্ষমতার লোভে,ব্যাক্তি স্বার্থ চরিতার্থে যতোই বাহাদুরি করি না কেন-একদিন

    ঠিকই রিক্ত শুন্য হাতে পাড়ি দিতে হয় জীবন তরি।কারও ক্ষমতা চিরস্থায়ী

    নয়, ইতিহাস তাই বলে। তবুও চরম সুখানুভুতির মূহুর্তের চেয়ে স্বল্পায়ু

    মানব জীবনে,জানি না আমাদের কেন এতো নক্ষত্র হওয়ার স্বাদ।’

    (কবিতা : মানব জিবন)

    কবিতার বইটি পড়তে পড়তে আপনার মনে যদি প্রশ্ন জাগে কবি ইয়াসিন আযীয কি সাম্প্রদায়িক কবি নাকী সাম্যবাদী কবি,তবে এক বাক্যে উত্তর হলো তিনি আগাগোড়া আপাদমস্তক একজন সাম্যবাদী কবি।কবির এই সাম্যবাদিতা তার রচিত কবিতা “ধর্মের পাচালি”তে স্পষ্ট ফুটে উঠেছে।যেখানে তিনি সকল ধর্মের মানুষের জন্যই উদাত্ত চিত্ত্বে লিখেছেন।কবি ইয়াসিন আযীয  ধর্মের মুখোশে যারা ধর্মকে ব্যবহার করে নৃশংসতা চালায় তারা যে প্রকৃত ধার্মিক নয় ধর্ম বিদ্বেষী সেটা স্পষ্ট উচ্চারণ করেছেন নির্দ্বিধায় ।তাইতো তিনি তার ধর্মের পাচালিতে লিখেছেনঃ-

    ‘মসজিদ মন্দির গির্জা প্যাগোডা-কেউ সহিংসতা চায় না। সকলেই শান্তির

    জন্য কথা বলে। ওখানে যারা যায় শান্তির জন্য যায়। ওখানে গিয়ে সবাই

    আত্মার জন্য শুদ্ধতা কামনা করে। ওখানে সবাই সৃষ্টিকর্তার করুণা চায়।

    মসজিদে গিয়ে কেউ জুতা চুরি করলে সেটা মুস্ললির দোষ নয়; নামাজি

    জুতা চুরি করে না চোরই চুরি করে।মন্দিরে গিয়ে যে ভোগ করে খায়

    সে প্রার্থনাকারী নয়-সে চোর।এমনিভাবে গির্জায় প্যাগোডায়….’

    (কবিতা : ধর্মের পাঁচালি)

    বলতে গেলে এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই একেকটি সময়ের বুলেট, যা কবির কলমের ডগা বেয়ে আশ্রয় নিয়েছে দহনকালে। এযাবতকালে আমার পড়া কাব্যগ্রন্থের মধ্যে কবিতার বইটি সত্যি অনন্য। পড়ে অসাধারণ লেগেছে। কবি ইয়াসিন আযীয বয়সে তরুণ হলেও তার লেখা প্রতিটি কবিতাই পরিপক্ব ও দক্ষ হাতের সৃজন বলেই মনে হয়। আমি চমৎকার কাব্যগ্রন্থটির বহুল প্রচার কামনা করছি।

    সুত্র: কীর্তিনাশার কাব্য

    পুরষ্কার প্রাপ্তি

    বইটি ঢাকা ব্যাংক-আনন্দ আলো পুরস্কার লাভ করে। 

    পত্রপত্রিকায় দহনকাল

    ইয়াসিন আযীযের ‘দহনকাল’।। চ্যানেল আই

    দহনকাল: কালের সিঁড়ি বেয়ে।।  জাগো নিউজ ২৪

    প্রাপ্তি স্থান

    রকমারী থেকে কিনুন: লিংক

    পাঠক পয়েন্ট থেকে কিনুন: লিংক

    ইয়াসিন আযীয রচিত বই: অন্ধগলির স্কেচ

    সাধারণ পরিচিতি

    প্রচ্ছদ: Nirzhar Noishabdya
    প্রকাশনা: কারুবাক
    কৃতজ্ঞতা: নকিব মুকশি

    প্রাপ্তি স্থান

    Accordion Content

    বিষয় বস্তু

    বিভিন্ন পত্রপত্রিকা বা ম্যাগাজিনে  “ইয়াসিন আযীয” এর লেখা পড়ুন 

    লেখকের সাথে যোগাযোগ
    ঠিকানা
    লেখকের সাথে যোগাযোগ

    মুঠোফোন- 01749555558
    মেইল- krittinasharkabbo@gmail.com

    ঠিকানা

    শরীয়তপুর সদর।

    Facebook
    Twitter
    LinkedIn

  • গিয়াস উদ্দিন চক্ষু হাসপাতাল শরীয়তপুর সদর, ডাক্তার তালিকা

    ডাঃ জহুরুল ইসলাম খান
    এম.বি.বি.এস; ডি.অপথ (ডি.ইউ) কনসালটেন্ট (চক্ষু) চক্ষু বিশেষজ্ঞ সার্জন
    (প্রাক্তন) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল,
    ঢাকা রোগী দেখার সময়: প্রতি বুধবার সকাল ০৯ টা থেকে সন্ধা ০৭ টা পর্যন্ত

    ডা. হেলাল মাহমুদ আরাফাত
    এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিও (চক্ষু) চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
    জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।
    রোগী দেখার সময়: প্রতি শুক্রবার বিকাল ০৩ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত

    ডা. সুব্রত কুমার পাল
    এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিও (চক্ষু) চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
    শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, গোপালগঞ্জ।
    রোগী দেখার সময়: সোমবার সন্ধ্যা ০৬ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত

    ডা. মো: আল মুজাহিদ হাসান
    এমবিবিএস, পিজিটি (চক্ষু)
    BMDC রেজি: নং- ১২০৯৫১
    আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)
    রোগী দেখার সময়: প্রতিদিন 
    সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত
    ঠিকানা:পালং থানার দক্ষিণ পার্শ্বে (চন্দ্রা রেস্টহাউজ সংলগ্ন) শরীয়তপুর।
    ফোন: 01716-448443

    হাসপাতালের সাথে যোগাযোগ

    Gmail
    Website

    Veified
  • হাজী আলী আজম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ডামুড্যা
    ডাক্তার তালিকা

    হাজী আলী আজম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার

    HAJI ALI AZAM GENERAL HOSPITAL&DIAGNOSTIC CENTER

    আধুনিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্ভারযোগ্য প্রতিষ্ঠান

    কলেজ রোড, ডামুড্যা, শরীয়তপুর।

    Mobile: 01795-402199, 01755-799525 

    [toggle title=” প্রফেসর ডাঃ এ এম এস এম সারফুজ্জামান (রুবেল) ” state=”close”]

    প্রফেসর ডাঃ এ এম এস এম সারফুজ্জামান (রুবেল)
    এমবিবিএস, এফসিপিএস (সার্জারী) এমআরসিএস (UK) জেনারেল এন্ড ল্যাপারোস্কপিক সার্জারী বিশেষজ্ঞ ।

    রোগী দেখবেনঃ  শুক্রবার বিকাল হইতে  সোমবার বিকাল পর্যন্ত।
    রোগী দেখার স্থানঃ হাজী আলী আজম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার।
    কলেজ রোড, ডামুড্যা, শরীয়তপুর।
    সিরিয়ালের জন্য যোগাযোগঃ- 01795-402199

    [/toggle]

     

    ডা. নাসির উদ্দীন আহমেদ
    এসোসিয়েট প্রফেসর
    মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
    মেডিসিন, বাতজ্বর, বক্ষব্যাধি ও হৃদরোগ
    যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় • ব্লাড প্রেসার হাইপারটেনশন,বুকে ব্যথা ,বুকে ধড়ফড় করা, অস্থিরতা অনুভব করা হার্ট এ্যাটাক, হার্ট ফেইলর, রক্তে কোলেষ্টেরল, বাতজ্বর, ব্রেইন স্ট্রোক,হাত-পা অবশ বা প্যারালাইসিস ডায়াবেটিস, রক্তে সুগার বেড়ে যাওয়া, শ্বাস কষ্ট, অতিরিক্ত কাশি ও হাঁপানি, থাইরয়েড ও হরমন।
    রোগী দেখার স্থানঃ
    হাজী আলী আজম জেনারেল হাসপাতল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার
    কলেজ রোড, ডামুড্যা, শরীয়তপুর।
    রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩:০০টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত
    সিরিয়ালের জন্য যোগাযোগ: 01795-402199

     

    ডাঃ আম্বিয়া আলম (কনা )
    এম.বি.বি.এস (ঢাকা), বি.সি.এস. (স্বাস্থ্য) এম.এস (গাইনী এন্ড অবস) কনসালট্যান্ট (গাইনী) সি.এম.ইউ (আল্ট্রাসনোগ্রাফি)মহিলা প্রসূতি ও গাইনী রোগ বিশেষজ্ঞ সার্জন
    বিএমডিসি রেজি: ৫২২৩০
    রোগী দেখার সময় : প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
    রোগী দেখার স্থানঃ
    হাজী আলী আজম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার,
    কলেজ রোড, ডামুড্যা, শরীয়তপুর।
    সিরিয়ালের জন্য যোগাযোগ: 01795-402199

     

     

    ডাঃ সৈয়দ আনোয়ার হোসেন
    এম.বি.বি.এস (ঢাকা),
    বি.সি.এস (স্বাস্থ্য) বিএমডিসি রেজি: ১০৪০৫
    আবাসিক মেডিকেল অফিসার
    হাজী আলী আজম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
    রোগী দেখার সময় : প্রতিদিন সকাল ৯:০০টা থেকে দুপুর ২:০০ টা বিকাল ৫:০০ টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত।

     

    ডাঃ সাদিয়া আফরোজ জুঁই
    এম.বি.বি.এস (আর.ইউ.) ডি.এম.ইউ (আল্ট্রাসনোগ্রাফি) বিএমডিসি রেজি: ১১৬৫৩৭
    আবাসিক মেডিকেল অফিসার
    হাজী আলী আজম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
    রোগী দেখার সময় : প্রতিদিন সকাল ৯:০০টা থেকে দুপুর ২:০০ টাবিকাল ৪:০০ টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত ।

     

     

    ডাঃ শাহিন গোলদার
    এম.বি.বি. এস, (সিএমসি) ডি.ডি. (আয়ারল্যান্ড) (চর্ম ও যৌন) চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ।
    বিএমডিসি রেজি: ৯৮১৩৮
    আমাদের সেবা সমূহঃ 3D আল্ট্রাসনোগ্রাফীকম্পিউটারাইজড ইসিজিও ইকো কার্ডিওগ্রাফি। ডিজিটাল এক্সরে। ও দক্ষ মেডিকেল টেকনোলজিষ্ট দ্বারা প্যাথলজি পরীক্ষা। প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রাম করা হয় । নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন সহ বিশেষজ্ঞ সার্জন দ্বারা বিভিন্ন ধরনের অপারেশন।
    রোগী দেখার সময় :
    প্রতি শনিবার বিকাল ৩টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত।

     

     

    ডাঃ ফারহানা ইসলাম
    এম.বি.বি.এস (ঢাকা), বি.সি.এস. (স্বাস্থ্য) এম.এস (গাইনী এন্ড অব্‌স) কনসালট্যান্ট (গাইনী) সি.এম.ইউ (আল্ট্রাসনোগ্রাফি)
    মহিলা প্রসূতি ও গাইনী রোগ বিশেষজ্ঞ সার্জন
    প্রতি রবিবার দুপুর ০১টা হতে রাত ৮টা পর্যন্ত
    রোগী দেখার সময়ঃ প্রতি সোমবার দুপুর ০১ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত
    প্রতি বুধবার দুপুর ০১টা হতে বিকাল ৫ টা পর্যন্ত
    রোগী দেখার স্থানঃ
    হাজী আলী আজম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার,
    কলেজ রোড, ডামুড্যা, শরীয়তপুর ।
    সিরিয়ালের জন্য যোগাযোগ: 01795-402199

     

     

    ডাঃ নুসরাত তারিন (তন্বী)
    এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য), ডি.জি.ও (গাইনী এন্ড অবস) অন কোর্স, পি.জি.টি (নিউক্লিয়ার মেডিসিন), ডি.এম.ইউ (আল্ট্রাসনোগ্রাফি
    স্পেশাল ট্রেনিং TVS কালার ডপলার Soft Tissue Ultrasonography
    যে সমস্ত সেবা প্রদান করবেন
    নরমাল ডেলিভারী করাগর্ভ পূর্ববর্তী, গর্ভকালীন এবং গর্ভ পরবর্তী চিকিৎসা প্রদান। মাসিক বন্ধ হনিত সব সমস্যার চিকিৎসা।বন্ধ্যাত্ব চিকিৎসা করা।বার বার অ্যাবরশন হয় এমন রোগী চিকিৎসা করা।জরায়ুর টিউমার, ওভারিয়ান টিউমার, ওভারিয়ান সিস্ট এর চিকিৎসা করা।মহিলাদের রক্তক্ষরণ জনিত সর্বপ্রকার চিকিৎসা করা। মহিলাদের স্তন সংক্রান্ত রোগের চিকিৎসা করা।জন্য নিয়ন্ত্রনের পদ্ধতি প্রদান করা।মহিলা রোগীর যে কোন ধরনের গাইনী সমস্যার চিকিৎসা প্রদান করা। মহিলাদের স্তন সংক্রান্ত রোগের চিকিৎসা করা।
    রোগী দেখার স্থান: হাজী আলী আজম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ।
    কলেজ রোড, ডামুড্যা, শরীয়তপুর।
    রোগী দেখার সময় প্রতি রবিবার, মঙ্গলবার,বৃহস্পতিবার  বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত

    ডাঃ নাসির উদ্দিন আহমেদ
    এম.বি.বি.এস (ঢাকা), পি.জি.টি (মেডিসিন) ডি-কার্ড, কনসালট্যান্ট (কার্ডিওলজি) হৃদরোগ বিশেষজ্ঞ
    বিএমডিসি রেজি: ২১৯৪২
    রোগী দেখার সময়
    প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
    ডাঃ রনেশ বোস
    এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য) ডি-অর্থো (এস.এস.এম.সি)
    হাড় ভাঙ্গা ও বাত-ব্যথা রোগ বিশেষজ্ঞ সার্জন।
    বিএমডিসি রেজি: ৬১৪১১
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ।
    রোগী দেখার সময়
    প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

     

    ডাঃ গোলাম মাহফুজ খান
    এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য) এম ডি (থিসিস)
    ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
    যে সমস্ত সেবা প্রদান করবেনঃ
    ১. বাতব্যথা ২. কোমর ব্যথা/সায়াটিকা ৩. হাটুর ক্ষয়রোগ
    ৪. কাঁধ ব্যথা/ফ্রোজেন শোল্ডার ৫.ঘাড়ব্যথা/সার্ভাইক্যাল স্পন্ডিলাইটিস ৫.মুখ বেঁকে যাওয়া ৬. স্ট্রোক রিহ্যাব ৭. প্যারালাইসিস ৮. ডায়াবেটিস ৯.মেরুদন্ড ব্যথা ১০. হাড় ক্ষয় ১১. মেডিসিন
    রোগী দেখার সময়ঃ
    প্রতি মঙ্গলবার বিকাল ৩.৩০টা থেকে রাত ৯টা পর্যন্ত
    রোগী দেখার স্থানঃ
    হাজী আলী আজম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার।

  • ডক্টর’স পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার
    ডাক্তার তালিকা

    [toggle title=” মেডিসিন বাত ব্যাথা, চর্ম, মা ও শিশু রোগে অভিজ্ঞ// ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক” state=”open”]

      মেডিসিন বাত ব্যাথা, চর্ম, মা ও শিশু রোগে অভিজ্ঞ

    ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক
    এমবিবিএস, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড মিটফোর্ড হাসপাতাল,
    বিসিএস (স্বাস্থ্য),
    বিএমডিসি রেজি: এ-৮৯২৬৩

    মেডিসিন বাত ব্যাথা, চর্ম, মা ও শিশু রোগে অভিজ্ঞ
    আরএমও, নড়িয়া উপজেলা সরকারি হাসপাতাল
    চেম্বার: ডক্টর্স পয়েন্ট
    হাজী শরীয়তউল্লাহ কলেজ সংলগ্ন, ১৫০ গজ উত্তর দিকে, সখিপুর, শরীয়তপুর
    রোগী দেখার সময়:  প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা।
    যোগাযোগ ও সিরিয়াল: 01750232324

    Gmail
    Website
    Veified
    প্রোফাইল দেখুন

    [/toggle]

    [toggle title=”গাইনী, প্রসূতি ও মহিলা রোগে বিশেষ অভিজ্ঞ//ডাঃ সিরাজুম মুনিরা ” state=”open”]

      গাইনী, প্রসূতি ও মহিলা রোগে বিশেষ অভিজ্ঞ

    ডাঃ সিরাজুম মুনিরা
    এম.বি.বি.এস (আর, ইউ), 
    জেনারেল প্রাকটিশনার ও নিঃসন্তান দম্পতির চিকিৎসক
    বিএমডিসি রেজি: এ-118302

    জেনারেল প্রাকটিশনার ও নিঃসন্তান দম্পতির চিকিৎসক
    আরএমও, নড়িয়া উপজেলা সরকারি হাসপাতাল
    চেম্বার: ডক্টর্স পয়েন্ট
    হাজী শরীয়তউল্লাহ কলেজ সংলগ্ন, ১৫০ গজ উত্তর দিকে, সখিপুর, শরীয়তপুর।
    রোগী দেখার সময়:  প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা।
    যোগাযোগ ও সিরিয়াল: 01750232324

    Gmail
    Website
    Veified
    প্রোফাইল দেখুন

    [/toggle]

     

    [toggle title=”মুখ ও দন্তরোগ অভিজ্ঞ// ডাঃ মোহাম্মদ জোবায়ের ” state=”open”]

      মুখ ও দন্তরোগ অভিজ্ঞ 

    ডাঃ মোহাম্মদ জোবায়ের
    বিডিএস (ঢাকা) পিজিটি (ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জারী)
    উচ্চতর প্রশিক্ষণ-কনজারভেটিভ ডেন্টিষ্টি এন্ড এন্ডোডন্টিক্স কসমেটিক ডেন্টিস্ট্রি,
    ইমপ্লান্ট সার্জারী চোঁয়ালের জয়েন্টের ব্যথা এবং মুখের ঘাড়ের উপর।
    স্পেশালাইজড্ ডেন্টাল সার্জন ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
    বিএমডিসি রেজি: এ-14515
    মুখ ও দন্তরোগ অভিজ্ঞ
    চেম্বার: ডক্টর্স পয়েন্ট
    হাজী শরীয়তউল্লাহ কলেজ সংলগ্ন, ১৫০ গজ উত্তর দিকে, সখিপুর, শরীয়তপুর।
    রোগী দেখার সময়:  সোমবার  সকাল ৯ টা থেকে বিকাল ৪টা।
    যোগাযোগ ও সিরিয়াল: 01750232324

    Gmail
    Website
    Veified
    প্রোফাইল দেখুন

    [/toggle]

    [toggle title=” ডক্টর’স পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার//সখিপুর, শরীয়তপুর। “state=”close”]

    ডক্টর’স পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার
    Doctor’s Poin Diagnstic Center
    ঠিকানা:
    হাজী শরীয়তউল্লাহ কলেজ সংলগ্ন (১৫০গজ উত্তরে) সখিপুর, শরীয়তপুর।
    Cell:  01750232324 
    Email: raselshikdar8@gmail.com

    Facebook: https://www.facebook.com/profile.php?id=61560524404970

    Veified

    প্রোফাইল দেখুন [/toggle]

     

     

  • ডা. মোহাম্মদ ফারুক হোসেন শেখ

    ইউরোলজি বিশেষজ্ঞ

    ডা. মোহাম্মদ ফারুক হোসেন শেখ

    এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইউরোলজি) কিডনী, মুত্রনালী, মুত্রথলি, প্রোস্টেট, পু:জননতন্ত্র, এন্ডো-ইউরোলজি ল্যাপারোস্কপিক ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক (ইউরোলজি)

    শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

    রোগী দেখার সময় ঃ প্রতি শুক্রবার বিকাল ৫টা-রাত ৮টা পর্যন্ত।

     

  • আহমাদ নগর দাখিল মাদ্রাসা

    AHMAD NAGAR DAKHIL MADRASAH
    আহমাদ নগর, গোলার বাজার, নড়িয়া, শরীয়তপুর।

    ২০২৬ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।

    মাদ্রাসা কোড-২0641
    EIIN NO- 113605
    প্রতিষ্ঠাতা: ডাঃ কাজী মুজিবুর রহমান, (বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অধিভুক্ত ও এমপিও ভুক্ত)
    আবাসিক/অনাবাসিক

    আমাদের বৈশিষ্ট্য:

    • মনোরম পরিবেশ।
    • আধুনিক হোষ্টেল ব্যবস্থাপনা।
    • দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।
    • ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়।
    • ক্লাসের পড়া ক্লাসেই সমাপ্ত।
    • দূর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাসের ব্যবস্থা।
    • ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা।
    • সরকার কর্তৃক বিনা মূল্যে বই প্রদান ।
    • প্রবাসী অভিভাবকদের সন্তানের দায়িত্ব গ্রহন ।
    • অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ।

     

  • ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজ

    Imperial Ideal School & College

    মানসম্মত শিক্ষাই আমাদের লক্ষ্য
    স্থাপিত: ২০২২ইং
    EIIN NO: 140143, School Code: 6074
    প্লে-নার্সারী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত
    আমাদের বৈশিষ্ট্য সমূহ:
    ● অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ এবং দেশের ক্রান্তিলগ্নে অনলাইন ক্লাস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা ক্লাস পরিচালিত ।
    ● এ সমৃদ্ধ লাইব্রেরী, ল্যাবরেটরী, কম্পিউটার ল্যাব এর সু-ব্যবস্থা এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্মার্টবোর্ডের মাধ্যমে পাঠদান ।
    ● ক্লাসে আধুনিক শিক্ষা উপকরণের ব্যবস্থা ।
    ● নিয়মিত ক্লাস টেস্ট ও উত্তরপত্র মূল্যায়ন।
    ● বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের আয়োজন, স্কাউটিং ও খেলাধুলায় অংশগ্রহণের সু-ব্যবস্থা।
    ● অসহায় দরিদ্র এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ছাড় ও মেধা বৃত্তির সু-ব্যবস্থা।

    যোগাযোগঃ
    ডাঃ শওকত আলী সভাপতি, ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজ ।
    01403-691716
    রিতা আক্তার প্রধান শিক্ষক, ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজ ।
    01922-415748
    কদমতলা, নড়িয়া, শরীয়তপুর।